জাতীয় পরিচয়পত্র দিয়ে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা জানবো কীভাবে?
একসময় রাস্তাঘাটে যেকোনো জায়গায় খুব সহজে সিমকার্ড কিনতে পাওয়া যেত। এখনো পাওয়া যায়, তবে আগের চেয়ে অনেক কম। এখন নিয়মকানুনও বেশ কড়াকড়ি করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির নম্বর দিয়ে এবং দুই হাতের আঙুলের ছাপ যাচাই করে তবেই সিম কিনতে হয়।তবে নিজের কিংবা পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা অনেকেই জানেন না।
অনেক সময় না জেনেই আমাদের নামে বাড়তি সিম নিবন্ধিত থাকে, যা থেকে বড় ধরনের আইনি ঝামেলা হতে পারে।
এই ঝামেলা এড়াতে নিজের এনআইডিতে কয়টি সিম সচল আছে, তা ঘরে বসেই নিজের হাতের মোবাইল ফোন দিয়ে খুব সহজে জেনে নিতে পারেন।এমভিএনও সিম কী, কীভাবে কাজ করেবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির নিয়ম অনুযায়ী, একজন নাগরিক প্রিপেইড ও পোস্টপেইড মিলিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্টার করতে পারবে।সিম রেজিস্ট্রেশন কীভাবে হয়আপনি যে মোবাইল সিমটি ব্যবহার করছেন, তা আপনার নামে নিবন্ধিত করার প্রক্রিয়াকেই সিম রেজিস্ট্রেশন বলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।