advertisement
advertisement

নীল জল, সৈকত, সূর্যাস্ত: সকাল থেকে রাতে সেন্ট মার্টিনের ২২টি অপূর্ব সুন্দর দৃশ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
নীল জল, সৈকত, সূর্যাস্ত: সকাল থেকে রাতে সেন্ট মার্টিনের ২২টি অপূর্ব সুন্দর দৃশ্য

সূর্য ওঠার আগেই সৈকতে ছড়িয়ে পড়ে সোনালি ও রক্তিম আভা। আকাশের রঙের সঙ্গে বদলে যায় বালুকাময় সৈকতের চেহারাও।

advertisement

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রবাল দ্বীপটির সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। নীল জলরাশি, জোয়ার-ভাটার খেলা, সারি সারি নারকেলগাছ, কোথাও বালুকাময় সৈকত, কোথাও পাথরের বিস্তার। দ্বীপের প্রতিটি প্রান্তেই রয়েছে প্রকৃতির আলাদা সৌন্দর্য। ভোরের আলোয় সমুদ্র দেখা, পাথুরে সৈকত ধরে হাঁটা কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের রং উপভোগ করা, প্রতিটি অভিজ্ঞতাই ভ্রমণকে করে তোলে স্মরণীয়।

এবারের পর্যটন মৌসুমে যাঁরা সেন্ট মার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রইল দ্বীপের সকাল থেকে রাত পর্যন্ত চোখজুড়ানো কিছু দৃশ্য। সূর্য ওঠার আগেই সৈকতে ছড়িয়ে পড়ে সোনালি ও রক্তিম আভা।

আকাশের রঙের সঙ্গে বদলে যায় বালুকাময় সৈকতের চেহারাও।জোয়ারের পানি নেমে যাওয়ার পর সৈকত দেখায় টিক এমন।ভোরের আকাশে রঙের এমন খেলা দেখতে হলে সূর্যোদয়ের আগেই চলে আসতে হবে সৈকতে।দিনের প্রথম আলোয় প্রিয়জনের সঙ্গে দ্বীপের সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতাই আলাদা।দিগন্তের বুক চিরে ধীরে ধীরে উঁকি দিচ্ছে লাল সূর্য।প্রকৃতির এই অপরূপ মাধুরী দেখে দুই চোখের তৃষ্ণা যেন মেটে না।সেন্ট মার্টিনের সৈকতে রয়েছে বালুকাময় ও পাথুরে, দুই ধরনের ভূপ্রকৃতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর