ডেঙ্গু জ্বর
ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর কমে যাওয়াই সুস্থতার লক্ষণ নয়; বরং জ্বর না থাকার সময়টিই হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্ল্যাটিলেট নিয়ে অযথা আতঙ্ক, ভুল ওষুধ ও অসচেতনতা কীভাবে বিপদ ডেকে আনতে পারে, তা জানা জরুরি।শিশু,বৃদ্ধ, গর্ভবতী নারী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করুন২০১৯ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত ছিলাম।
করোনার আগের সেই মহামারিতে পুরো বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা, ডেঙ্গুর প্রকোপে হাঁসফাঁস করেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৭০ শয্যার শিশু বিভাগে নিয়মিত ২৪০ থেকে ২৫০ জন রোগী ভর্তি থাকত। সারি সারি মশারি টাঙিয়ে হাসপাতালের ওয়ার্ড, বারান্দা ও করিডরে রোগীদের জায়গা দিতে হয়েছে।
স্যালাইনের নল, ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া তরল, চিকিৎসক ও নার্সদের ব্যস্ততা আর আমাদের বিশেষজ্ঞদের সকাল-বিকেলের ওয়ার্ড রাউন্ড—এই ছিল তখনকার দিনপঞ্জি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।