advertisement
advertisement

তৃণমূল নেতা অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
তৃণমূল নেতা অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা

advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা। আজ বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।সকালে বুলডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা।

তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) সদস্যরা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও স্থাপনাগুলোর কিছু মালামাল ও অংশ সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আজ সকালে হঠাৎ বুলডোজার নিয়ে অভিযান শুরু করে পৌরসভা।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের একটি শহীদ বেদি এবং অভিষেকের নিরাপত্তার জন্য এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর