এআইএমআইএমের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি
ভারতের উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে। আজ বৃহস্পতিবার লখনৌয়ে অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন (মিম) ও আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) জোটবদ্ধ হলো। দুই দলের নেতা আসাউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ ‘রাবন’ সংবাদ সম্মেলন করে তৃতীয় মোর্চা গঠনের ঘোষণা দিয়েছেন। এই দুই নেতা জানিয়েছেন, রাজ্যের ৪০৩টি আসনেই মোর্চা প্রার্থী দেবে। ওয়েইসি ও আজাদ দুজনেই লোকসভার সদস্য।
ওয়াইসি হায়দরাবাদ ও আজাদ উত্তর প্রদেশের নাগিনা আসন থেকে জিতেছেন। চন্দ্রশেখর আজাদের উত্থান দলিত রাজনীতির মাধ্যমে। একদা কাঁসিরাম ও মায়াবতীর অনুগামী থাকলেও পরবর্তীতে তিনি নতুন দল গড়েন। আসাউদ্দিন ওয়াইসির দল ‘মিম’ অনেক দিন ধরেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে আসছে।
বিহারেও তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়ে ব্যর্থ হয়েছিলেন, উত্তর প্রদেশেও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদবের মন জিততে পারেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।