advertisement
advertisement

যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর কৃষিভিত্তিক উদ্যোগ স্বর্ণভূমি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর কৃষিভিত্তিক উদ্যোগ স্বর্ণভূমি

বসুমতি এগ্রো তাদের প্রথম সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোগ স্বর্ণভূমি

advertisement

বসুমতি এগ্রো তাদের প্রথম সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোগ স্বর্ণভূমি গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। একই সঙ্গে প্রকল্পটিতে সাধারণ মানুষের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উন্নয়ন ও সমাজকল্যাণকে এক পরিকল্পনার আওতায় এনে একটি টেকসই কৃষিভিত্তিক ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলাই স্বর্ণভূমির লক্ষ্য।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বসুমতি এগ্রো।এই প্রকল্পের অধীনে চারটি পৃথক উদ্যোগকে একটি সমন্বিত ব্যবসায়িক কাঠামোর আওতায় আনা হয়েছে। এর মধ্যে পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র রয়েছে।স্বর্ণভূমি প্রকল্পটি ঝিনাইদহের শৈলকুপার হড়রাতে প্রায় ৬৫ বিঘা জমির ওপর গড়ে তোলা হবে।

জনসাধারণের জন্য শেয়ার মালিকানা উন্মুক্ত করার আগেই বসুমতি এগ্রো প্রথম পর্যায়ে ১৫ বিঘা জমি ক্রয় সম্পন্ন করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর