advertisement
advertisement

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

advertisement

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তর মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ওই সংসদ সদস্যের বাড়িতে আগুন লেগেছে, না কি লাগানো হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়ারিং পুরাতন হওয়ায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বিষয়টি তুলে ধরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, চারটি পেট্রোল বোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়।পরে বিষয়টি নিয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর