অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে; সঙ্গে জমা দিতে হবে জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল ও তিনটি রেকমেন্ডেশন লেটার
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এ আবেদন চলছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটিতে এ প্রোগ্রামে নির্বাচিত গবেষকেরা দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ পাবেন।
হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বজুড়ে খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।ফেলোশিপে প্রতিবছর ৮০ হাজার (মাসে ৬৬৬৬) মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ছয় হাজার ডলার গবেষণা অনুদানও পেতে পারেন নির্বাচিত গবেষকেরা।
সাধারণত প্রতিবছর পাঁচ থেকে ছয় গবেষককে এই ফেলোশিপ দেওয়া হয়।বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা আবেদন করতে পারবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।