advertisement
advertisement

ফ্রিজে সাইবার হামলা, ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তা; ৬৩০ কোটি ডলার চুরির নেপথ্যে কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
ফ্রিজে সাইবার হামলা, ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তা; ৬৩০ কোটি ডলার চুরির নেপথ্যে কী

রেফ্রিজারেশন ইউনিটগুলোর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে দেখে অ্যালেক্স পিয়ার্স দ্রুত ইউনিটগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা তার খুলে ফেলেন

advertisement

লন্ডনে নিজের ফল ও সবজির পাইকারি দোকানে প্রতিদিনের মতো কাজ করছিলেন অ্যালেক্স পিয়ার্স। হঠাৎ তাঁর চোখে পড়ল, প্রতিষ্ঠানের ২ নম্বর রেফ্রিজারেশন ইউনিটের ডিফ্রস্ট বাতি জ্বলছে। তাপমাত্রা দেখানোর প্যানেলে লেখা ১৫০ ডিগ্রি সেলসিয়াস। ৪ নম্বর ইউনিটেও একই অবস্থা। সবচেয়ে বড় ইউনিটটির কাছে যেতেই দেখলেন, সেটির ডিফ্রস্ট বাতিও জ্বলে উঠেছে।পিয়ার্সের মনে সন্দেহ হলো, সাইবার হামলা হচ্ছে না তো?

তিনি দ্রুত রেফ্রিজারেশন ইউনিটগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা বক্সটির কাছে গেলেন। তারপর সংযোগের তার খুলে ফেললেন। তাঁর সন্দেহই ঠিক ছিল। সাইবার হামলার শিকার হয়েছে তাঁর প্রতিষ্ঠান।পিয়ার্সের মনে সন্দেহ হলো, সাইবার হামলা হচ্ছে না তো?একই দিনে বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও সুইডেনের বিভিন্ন দোকানেও একই ধরনের সমস্যার খবর পাওয়া যায়।

কয়েকটি দোকানের রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর