advertisement
advertisement

তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা: সংসারের ভরসা হারল দুই পরিবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা: সংসারের ভরসা হারল দুই পরিবার

বাড়ির উঠানে দুই সন্তানকে নিয়ে আহাজারি করছেন শাকিবের স্ত্রী খুশি আক্তার। আজ সোমবার নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়ায়। ছবি: প্রথম আলো

advertisement

তিন বছরের শিশু খালেকুজ্জামান মায়ের সঙ্গে কাঁদছে। পাঁচ বছরের খোরশেদ আলম শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চারপাশে স্বজনদের আহাজারি, বাড়িজুড়ে মাতম। বাবা শাকিব বসুনিয়া যে আর কোনো দিন ফিরে আসবেন না, সেটি বোঝার বয়স এখনো হয়নি ওই দুই শিশুর। তারা বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। বাবাকে হারিয়ে ওই দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী খুশি আক্তারও।গতকাল রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামের দু্ই শ্রমিককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এই দুইজনের বাড়ি নীলফামারী সদর উপজেলার বসুনিয়া পাড়া এলাকায়।

একই গ্রামের দুই ব্যক্তির এমন মৃত্যুতে এলাকাজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর