advertisement
advertisement

পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

পাকিস্তান কোচ নলবার্তো সোলানো

advertisement

‘একসময় অনেকে ভাবতেন পাকিস্তানের বিপক্ষে খেলা সহজ। কিন্তু ভবিষ্যতে পাকিস্তান হবে এমন একটি দল, যাদের হারানো আর সহজ হবে না’—কথাগুলো বলেছেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা পাকিস্তান ফুটবল দলের কোচ নলবার্তো সোলানোর।ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে আগামীকাল রাত আটটায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

এর আগে আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে যেন আগাম বার্তাই দিয়ে রাখলেন পাকিস্তান কোচ।পাকিস্তানের এই আত্মবিশ্বাসের বড় কারণ দলে থাকা ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলাররা। গোলরক্ষক ইউসুফ বাট, অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠের আদিল নবী এবং আক্রমণভাগের আবদুল সামাদ ও মিকেল আবদুল্লাহ দলটির শক্তি বাড়িয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে আবদুল সামাদের গোলেই ফাইনালে উঠেছে পাকিস্তান।এক বছর দুই মাস ধরে পাকিস্তান কোচের দায়িত্বে থাকা সোলানো মনে করেন, দলটির সামর্থ্য আরও বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর