advertisement
advertisement

দক্ষিণ আফ্রিকার বিস্মৃত কবি রবার্ট গ্রেন্ডন ও তাঁর ক্রিকেটজীবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার বিস্মৃত কবি রবার্ট গ্রেন্ডন ও তাঁর ক্রিকেটজীবন

রবার্ট গ্রেন্ডনের প্রতিকৃতি অবলম্বনে

advertisement

ক্রিকেট মাঠে কৃতিত্বের স্বাক্ষর রাখা রবার্ট গ্রেন্ডন ছিলেন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ কবি, সাংবাদিক ও শিক্ষক। আইরিশ বাবা ও হেরেরো মায়ের সন্তান গ্রেন্ডনের জন্ম আনুমানিক ১৮৬৭ সালে, বর্তমান নামিবিয়ায়। কেপটাউনে পড়াশোনার পর শিক্ষকতা, সংবাদপত্র সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি। ক্রিকেটে ব্যাট ও বল হাতে সাফল্য পেলেও বর্ণবৈষম্যের কারণে পাননি পর্যাপ্ত সুযোগ।

অন্যদিকে তাঁর দীর্ঘ কাব্য ‘পল ক্রুগারস ড্রিম’-এ উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার প্রকৃতি, ইতিহাস ও ক্ষমতার চিত্র। এত বিচিত্র ক্ষেত্রে কাজ করা মানুষটির জীবন ও সাহিত্যকর্ম একসময় প্রায় বিস্মৃতির আড়ালে চলে যায়।এই বিস্মৃত কবির খোঁজ করতে গিয়ে গবেষক টিম কাজিনস পুরোনো একটি সংবাদপত্রে ‘পল ক্রুগারস ড্রিম’-এর তিনটি অংশ খুঁজে পান। তাঁর ধারণা ছিল, বাকি অংশ হয়তো কখনো প্রকাশিতই হয়নি।

পরে গ্রেন্ডনকে নিয়ে গবেষণা করতে গিয়ে গ্রান্ট ক্রিস্টিসন পিটারমারিট্সবার্গের একটি আর্কাইভে কাব্যটির সম্পূর্ণ মুদ্রিত কপি আবিষ্কার করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর