গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ব্রিফিং করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। সোমবার বিকেলে
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।গতকাল রোববারের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার বিষয়ে ডিআইজি বলেন, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মামলার প্রক্রিয়া চলছে। তবে গতকাল থেকে গোপালগঞ্জের পাঁচটি থানায় বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা সম্পর্কে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এ ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।