মিছিল নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া দলীয় কার্যালয়ে যাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
মিছিল নিয়ে তালা ভেঙে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এই কার্যালয় বন্ধ ছিল। দুই বছর পর আজ সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে যান কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা। তালা ভেঙে প্রবেশের পর সেখানে তাঁরা সভা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে আজ বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন শতাধিক নেতা–কর্মী। এর পর মিছিল নিয়ে তাঁরা উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ে যায়। সেখানে সভা করার পর তাঁরা আবার মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।