advertisement
advertisement

মহাকাশ থেকে ফেরা রকেট ধরে ইতিহাস গড়ল স্পেসএক্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
মহাকাশ থেকে ফেরা রকেট ধরে ইতিহাস গড়ল স্পেসএক্স

১৫ অক্টোবর, রোববার স্পেসএক্সের বিশাল মহাকাশযান স্টারশিপ পৃথিবীর কক্ষপথ থেকে টেক্সাসের স্টারবেসে ফিরে আসে

advertisement

রকেটটি তখন মাটি থেকে প্রায় ১৭০ মাইল ওপরে। ঘণ্টায় ১৭ হাজার মাইলেরও বেশি গতিতে ছুটছে পৃথিবীর চারপাশে। সামনে বিশাল লক্ষ্য, মহাকাশ থেকে ফিরে আসতে হবে সেই রকেটকে। তবে শুধু ফিরে এলেই চলবে না। অবতরণের সময় ওটাকে নামতে হবে ঠিক সেই জায়গায়, যেখান থেকে যাত্রা শুরু করেছিল। সেখানে অপেক্ষা করছে দুটি বিশাল যান্ত্রিক বাহু। রকেটটিকে সেগুলোর মাঝখানে এসে থামতে হবে।শুনতে অনেকটা গল্পের মতো মনে হচ্ছে হয়তো।

কিন্তু ১৫ অক্টোবর, রোববার সত্যি সত্যিই এমন ঘটনা ঘটাল স্পেসএক্স। তাদের বিশাল মহাকাশযান স্টারশিপ পৃথিবীর কক্ষপথ থেকে ফিরে এল টেক্সাসের স্টারবেসে। তারপর লঞ্চ টাওয়ারে লাগানো দুটি যান্ত্রিক বাহু সেটাকে ধরে ফেলল। রকেটটি মাটিতে নামল না, কোনো পায়ের ওপর ভর করেও দাঁড়াল না। শূন্যে ভেসে থাকা অবস্থাতেই ওটাকে ধরে রাখল টাওয়ারের দুই বাহু।এ ঘটনা শুধু স্টারশিপের একটি সফল অবতরণ নয়।

পুরো রকেটকে বারবার ব্যবহারযোগ্য করে তোলার পথে স্পেসএক্সের জন্য এটি বড় এক সাফল্য।বিশ্বের সবচেয়ে বড় মহাকাশবন্দর বানাবে স্পেসএক্সপৃথিবীর কক্ষপথে পৌঁছে যাওয়া ওপরের অংশটিকে ফিরিয়ে আনা সহজ নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর