‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীরা
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভূমি সুশাসন প্রতিষ্ঠা এবং জলবায়ু–সহনশীল কৃষির ওপর গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, ভূমি অধিকার সুরক্ষায় বিভিন্ন দেশে আইন থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই।
কোথাও কোথাও আইনের মধ্যেও বৈষম্য রয়েছে।আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং এশিয়ান এনজিও কোয়ালিশন ফর অ্যাগ্রারিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এএনজিওসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।