advertisement
advertisement

এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী

উত্তর প্রদেশে দলীয় সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ডানে) ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০ অক্টোবর ২০২৬, লক্ষ্ণৌ

advertisement

ভারতের উত্তর প্রদেশের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার। সেই তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমস্যা থেকে কী করে বাঁচা যায়, সেই চেষ্টায় মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত। এত বিপুল সংখ্যায় হিন্দু ভোটারের নাম বাদ যাওয়া রাজ্য রাজনীতির এই মুহূর্তের মূল চর্চার বিষয়।বিজেপির রাজ্য নেতৃত্ব তৎপর।

দলের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, খসড়া তালিকা দেখে দলের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। খুঁটিয়ে দেখবেন, সেই তালিকায় সক্ষম ভোটারদের ‘না’ আছে কি না। ‘না’ থাকলে রীতি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কর্মীদের বলা হয়েছে, বাদ যাওয়া ভোটারদের মধ্য থেকে প্রতি বুথে অন্তত ২০০টি করে নাম তুলতে হবে। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ জানুয়ারি।দলের কেন্দ্রীয় নেতৃত্বও তৎপরতায় ঘাটতি রাখছে না।

চলতি ২৭ ও ২৮ নভেম্বর রাজ্যের ভোট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর