‘আর কত অপেক্ষা?’ একটি মহল বলছে, তুমি নাকি শিগগিরই ফিরবে। আরেক মহলের প্রশ্ন, ‘শিগগির মানে কখন, সেটা কি তুমি নিজেও জানো?’তুমি নেই। পুরো দেশটা যেন থমকে আছে। মানুষের চোখেমুখে হতাশা, মনে একরাশ ক্ষোভ। সবাই তোমার ফেরার অপেক্ষায়।তুমি নেই বলে আজ মানুষ রাস্তায় নেমে এসেছে। শহরের অলিগলি থেকে রাজপথ—সবখানেই একই আলোচনা।
চায়ের দোকানে, বাসের ভেতর, অফিসের করিডরে—সবখানেই তোমার ফিরে আসার খবর নিয়েচলছে তুমুল জল্পনা।তোমার অভাবে কত কিছু যে থেমে আছে, তা কি তুমি জানো?কারখানাগুলোতে উৎপাদন বন্ধ। শ্রমিকেরা বসে বসে মাছি মারছেন। মালিকেরা মাথায় হাত দিয়ে বসে আছেন। বিদেশি ক্রেতারা অর্ডার বাতিলের হুমকি দিচ্ছেন। কেউ কেউ তো কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথাও ভাবছেন। তাঁদের প্রশ্ন, ‘তোমাকে ছাড়া আর কত?’হাসপাতালের অবস্থাও শোচনীয়।
অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।