মহেন্দ্র সিং ধোনি
একটা হলুদ জার্সি। মাথায় লম্বা চুলের বদলে এখন ছোট ছাঁট। উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা শান্ত, নির্বিকার এক মানুষ। কখনো শেষ ওভারে ব্যাট হাতে নেমে ম্যাচ ঘুরিয়ে দেওয়া। কখনো হেলিকপ্টার শটে বল পাঠিয়ে দেওয়া গ্যালারিতে। মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে আইপিএলের কত স্মৃতি! সেই দৃশ্য আর দেখা যাবে না।আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি বিদায় নিয়েছেন ২০২০ সালে। এবার শেষ হলো আইপিএলেও তাঁর দীর্ঘ পথচলা।
তবে ধোনির এই বিদায়কে শুধু একজন ক্রিকেটারের অবসর হিসেবে দেখলে ভুল হবে। কারণ, ধোনি এখন আর শুধু ক্রিকেটার নন। তিনি নিজেই একটি বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠান। নাম ‘ব্র্যান্ড ধোনি’।মজার ব্যাপার, আইপিএল থেকে অবসরের আগেই ধোনিকে ছাড়াই একটি মৌসুম কাটিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ২০২৬ সালের আইপিএলে পায়ের পেশির চোটের কারণে একটি ম্যাচেও খেলতে পারেননি।
মাঠে ছিল না তাঁর বিখ্যাত হেলিকপ্টার শট, শেষ ওভারের নাটকীয় ব্যাটিং কিংবা উইকেটের পেছনে ক্ষিপ্র স্টাম্পিং।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।