চাকরির বিজ্ঞপ্তিতে পদের দায়িত্ব, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত স্পষ্টভাবে লেখা থাকে। কিন্তু বেতনের ঘরটি প্রায়ই ফাঁকা থাকে। কোথাও লেখা থাকে ‘আলোচনা সাপেক্ষে’, আবার কোথাও ‘আকর্ষণীয় বেতন’। ফলে আবেদন করার আগে প্রার্থীরা জানতে পারেন না, কাজটির বিনিময়ে ঠিক কত টাকা পারিশ্রমিক মিলবে। চাকরির বাজারের এই অস্বচ্ছ চিত্র বদলাতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।
দেশটিতে নতুন চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের অঙ্ক উল্লেখ করা নিয়োগদাতাদের জন্য বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মূল লক্ষ্য হলো চাকরিপ্রার্থীদের সময় ও শ্রম বাঁচানো। পাশাপাশি নারী ও তরুণদের ক্ষেত্রে বেতনবৈষম্য দূর করাও এর অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশের বেসরকারি চাকরির বাজারেও বেতন গোপন রাখার এমন প্রবণতা দীর্ঘদিনের।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নতুন চাকরির বিজ্ঞপ্তিতে নিয়োগদাতাদের অবশ্যই বেতনের তথ্য প্রকাশ করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।