advertisement
advertisement

লা ফেম রুজ, লাল গাউনে মোহময়ী সাবিলা নূর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
লা ফেম রুজ, লাল গাউনে মোহময়ী সাবিলা নূর

advertisement

লাল গাউনে সম্প্রতি নতুন লুকে চমকে দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। তাঁর নজরকাড়া এই সাজ ইতিমধ্যে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।লাল রঙের আবেদনেই যেন নতুন করে ধরা দিলেন অভিনেত্রী সাবিলা নূর। গাউন জুড়ে ঢেউখেলানো ভাঁজ, নাটকীয় দীর্ঘ আঁচল আর লাল গোলাপে তাঁর এবারের লুকে ফুটে উঠেছে ভিন্ন আবেদন।ছবির ক্যাপশনে ফরাসি ভাষায় অভিনেত্রী লিখেছেন, ‘লা ফেম রুজ’ —যার অর্থ ‘ ‘লাল পোশাক পড়া নারী’।’ নামের সঙ্গে সাজেরও যেন দারুণ মিল!

সম্প্রতি এই জমকালো ওয়েস্টার্ন লুকে নতুন একটি ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।সাবিলা নূরের এবারের সাজের মূল আকর্ষণ নজরকাড়া এই লাল গাউন। পোশাকটির ওপরের অংশে আছে প্লিটেড নকশা। কোমর থেকে নেমে আসা ভাঁজগুলোও নজর কাড়ছে । কয়েক লেয়ারে সাজানো ড্রেপিং নকশায় গাউনের নিচের অংশে রাখা হয়েছে মেঝে ছুঁয়ে যাওয়া দীর্ঘ স্কার্ট। পোশাকটির সবচেয়ে নাটকীয় অনুষঙ্গ লম্বা ট্রেন, যা পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ।

গাউনের কাঁধের কাছে বড় একটি লাল গোলাপের নকশা সৌন্দর্যে এনেছে রোমান্টিক ছোঁয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর