কোস্টারিকার জালে গোল উৎসব করেছে আর্জেন্টিনা
আর্জেন্টিনা ৭-০ কোস্টারিকা লিওনেল স্কালোনি কী বেরসিক! জোড়া গোল পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। পরের অর্ধে মাঠে ফিরে হ্যাটট্রিকের ভাবনা কার না থাকে! কিন্তু স্কালোনি তা ভাবেননি। প্রীতি ম্যাচে হ্যাটট্রিকের চেয়ে খেলোয়াড়দের চোটমুক্ত রাখাটা সম্ভবত আর্জেন্টিনা কোচের কাছে বেশি যৌক্তিক লেগেছে। পরের অর্ধে তাই পাজ এবং আলভারেজের মাঠে নামা হলো না।
বেঞ্চে বসেই দেখতে হলো আর্জেন্টিনার আরও দুই গোল।পাজ ও আলভারেজের মতো অতটা আরামে না হলেও এক অর্থে দর্শক বনে গিয়েছিল কোস্টারিকার খেলোয়াড়রা। স্কালোনির শিষ্যদের নিশঙ্ক-চিত্তে শুটিং অনুশীলনে তাঁরা যে প্রায় কোনো বাধাই তৈরি করতে পারেনি। রসিকজন ভাবতে পারেন, আতিথ্য নিয়ে পেটপুরে ‘সেভেন আপ’ হজম করা কোস্টারিকার পক্ষ থেকে সেটা হয়তো সৌজন্যতা!আসলে তা নয়।
মেসি-পরবর্তী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হারায় ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েছিলেন কোনো কোনো আর্জেন্টিনা সমর্থক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।