advertisement
advertisement

‘আলোকিত শিশু’র, ১৮, বিশেষ শিশুদের নিয়ে দিনভর উৎসব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
‘আলোকিত শিশু’র, ১৮, বিশেষ শিশুদের নিয়ে দিনভর উৎসব

বিশেষ শিশুদের সঙ্গে অতিথি ও আয়োজকেরা

advertisement

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রারম্ভিক শিশু বিকাশে (ইসিডি) কাজ করে চলা ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী উৎসব।

‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক এই উৎসবে বিশেষ শিশু, অভিভাবক, শিক্ষক, থেরাপিস্ট, গবেষক ও বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।২০০৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বিশেষ শিক্ষা, ইসিডি কার্যক্রম, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে হাজারো শিশুর জীবন আলোকিত করে আসছে।উৎসবের প্রথম পর্বে বিশেষ শিশু, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল মজার ক্রীড়া উৎসব।

এরপর শিশুদের বিশেষ চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর