advertisement
advertisement

নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

advertisement

নানা ধর্মীয় আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসের টরসির স্থানীয় হলরুমে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানশ্রেষ্ট কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।কঠিন চীবর দান উপলক্ষে ভোর থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি।

বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতিতে চলে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, ধর্মদেশনা এবং কঠিন চীবর দান উৎসর্গ অনুষ্ঠান। এ সময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধধর্মালম্বীরা উপস্থিত হয়ে ধর্মদেশনা শ্রবণ করেন এবং জগতের সবার সুখ–শান্তি প্রত্যাশার প্রার্থনার পাশাপাশি চীবর দান করেন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comসকালে অষ্টউপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়।

বিকেলে কঠিন চীবর দান সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের।প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত মেত্তাবংশ মহাথের, উদ্বোধনী বক্তব্য দেন ফ্রান্স বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত ভিক্ষু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর