পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মহুয়া মৈত্র
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের সময় বিভিন্ন সরকারি কর্মসূচি থেকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে পুলিশের শীর্ষস্থানীয় মুসলমান কর্মকর্তাদের।
সম্প্রতি জাতিসংঘের ‘স্পেশাল র্যাপোর্টিয়ার অন মাইনরিটি ইস্যুজ’-এর উদ্দেশে লেখা এক চিঠিতে এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী) সংসদ সদস্য মহুয়া মৈত্র।এই মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করায় পশ্চিমবঙ্গ পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। এ কথাও তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে বিষ্ণুপুর থানায় তলব করে সমন পাঠানো হয়েছে বলে দাবি মহুয়া মৈত্রের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।