advertisement
advertisement

০৪.০৪.৩০০৪


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
০৪.০৪.৩০০৪

advertisement

তারিখটা মনে রাখার মতো—০৪.০৪.৩০০৪।সত্যিই কি মনে রাখার মতো? নাকি মনে এ জন্যই আছে যে চারদিকে তারিখটা নিয়ে একটা আজব উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি বিজ্ঞাপনও। এই তারিখের ঠিক দুপুরে নাকি দেখা যাবে নীল আকাশ।তা আকাশ আবার কবে নীল ছিল?ছিল নাকি। অনেক আগে। নীল আকাশ আর নীল সমুদ্রের ছবি কয়েকটা দেখেছে রু। দেখা যায় না, এত নির্মম। কেমন ফকফকা ধরনের, ফালতুমার্কা এক নীল। দেখলেই গা গোলায় খুব।

রুয়ের অবশ্য এমনিতেও আকাশের দিকে তাকালে গা গুলিয়ে ওঠে। গত বছর কয়বার সে আকাশ দেখেছে, গুনতে পারবে। সর্বোচ্চ তিনবার। তিনবারই হয়েছে মেজাজ খারাপ।আকাশ মানে তো আসলে জঙ্গল। এই যন্ত্র ওই যন্ত্র একেবারে গায়ে গা লাগিয়ে জমাট হয়ে থমকে আছে। নিচের দিকে তাকিয়ে আছে কটোমটো। একুশ শতকের বিজ্ঞানীরা যেমন পৃথিবীর উপগ্রহকে সম্ভাবনাহীন বাতিল মাল হিসেবে ঘোষণা দিয়েছিলেন, রু-ও এই আকাশকে বাতিল মাল মনে করে। তার দিকে তাকিয়ে কোনো লাভ নেই।

অথচ আয়রনি হলো, সেই আকাশ দেখতেই রুকে বের হতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর