advertisement
advertisement

মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
মানচিত্রে আফ্রিকা বড় হলো, আমাদের দৃষ্টিভঙ্গি কি বদলাল

মানচিত্রে আফ্রিকার আকার ছোট করে দেখানোর প্রবণতা রয়েছে

advertisement

পৃথিবী বদলায়নি, বদলেছে নীল এই গ্রহকে দেখার একটি প্রচলিত মানচিত্র। সম্প্রতি আফ্রিকার দেশ টোগোর উদ্যোগে ও আফ্রিকান ইউনিয়নের সমর্থনে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৬৪-১ ভোটে ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাব গৃহীত হয়েছে।প্রস্তাবটি মূলত ‘ইকুয়াল আর্থ’-এর মতো সম-আয়তনভিত্তিক মানচিত্র ব্যবহারে উৎসাহ দেয়, যেখানে মহাদেশগুলোকে তাদের প্রকৃত আয়তনের কাছাকাছি তুলে ধরে।

একমাত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে; আর এস্তোনিয়া, জর্জিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, সার্বিয়া ও ইউক্রেন—ইউরোপের এই ছয় দেশ ভোটদানে বিরত ছিল।বিষয়টি আপাতদৃষ্টিতে সামান্যই বলতে হয়—একটি মানচিত্রের প্রজেকশন বদলানো মাত্র। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর কিছু প্রশ্ন—পৃথিবীকে আমরা কীভাবে দেখতে শিখেছি? কে বা কারা সেই দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছে?

এ দুটির চেয়েও গুরুতর জিজ্ঞাসা হলো, শক্তিধর ও বলহীন, কেন্দ্র ও প্রান্ত, ধনী ও গরিবের ধারণা কি শুধু রাজনীতি-সমাজনীতি-অর্থনীতিতে তৈরি হয়, নাকি আমাদের দেখাশোনা-বোঝাপড়াতেও তার ছাপ পড়ে?বহুকাল ধরে প্রচলিত মার্কেটর প্রজেকশনে পৃথিবীর উচ্চ অক্ষাংশের ভূখণ্ডকে অস্বাভাবিক বড় দেখায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর