ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি সড়ক। খিলগাঁও, ঢাকা, ১২ জুন
সড়ক মেরামত, নালা পরিষ্কার, বর্জ্য অপসারণ কিংবা মশকনিধন—বাসিন্দাদের দৈনন্দিন জীবনের এসব সেবা দিতে হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে। অথচ ব্যয় মেটাতে সংস্থাটিকে এখন সঞ্চয় ভাঙতে হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ১ হাজার ৮৭ কোটি টাকার স্থায়ী আমানত বা এফডিআর ভাঙানো হয়েছে।
সাধারণ তহবিলে এখন আর কোনো স্থায়ী আমানত নেই।একদিকে পুরোনো উন্নয়নকাজের বিল পরিশোধের চাপ, অন্যদিকে রাজস্ব আদায়ে ধাক্কা—দুইয়ে মিলে অর্থসংকটে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন ওয়ার্ডগুলোয় প্রয়োজনীয় রাস্তা ও নালা নির্মাণ এখনো বাকি। জলাবদ্ধতা নিরসনেও কাজ প্রয়োজন।
কিন্তু অর্থের অভাবে এসব কাজ এগিয়ে নিতে প্রতিবন্ধকতার মুখে পড়ার কথা জানিয়েছে সংস্থাটি।আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনঅর্থসংকটের কারণে বিভিন্ন কাজে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।