advertisement
advertisement

গ্যাস–সংকট নয়, এটি জ্বালানি নিরাপত্তার সংকট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
গ্যাস–সংকট নয়, এটি জ্বালানি নিরাপত্তার সংকট

লেখক

advertisement

দেশের কোটি মানুষের রান্নাঘরের চুলা আজ নিবু নিবু। সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন। শিল্পকারখানার উৎপাদন ব্যাহত। সরকার জনগণের এই কষ্ট গভীরভাবে অনুভব করে। সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিদিন জ্বালানি পরিস্থিতি মনিটর করছে। আমরা আশাবাদী, এ সংকট সাময়িক এবং সরকার দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না হয়, সে লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এই পরিস্থিতিকে শুধু ‘গ্যাস–সংকট’ বললে ভুল হবে। এটি আসলে ‘জ্বালানি নিরাপত্তার সংকট’। ২১ জুলাই মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে ওই ঘটনার ফলে জাতীয় গ্রিডে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এটিকে নিছক দুর্ঘটনা বললে ভুল হবে, এটি গত দেড় দশক ধরে গড়ে ওঠা আমদানিনির্ভর জ্বালানিকাঠামোর অনিবার্য পরিণতি।

একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় কেন কোটি কোটি মানুষের রান্নাঘর অচল হবে, এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে আমাদের জ্বালানি নিরাপত্তার দুর্বলতা।বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট বা ৩.৮ বিলিয়ন ঘনফুট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর