advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য

advertisement

করপোরেট দুনিয়ায় টিকে থাকতে এবং ক্যারিয়ারে সফল হতে এখন আর্থিক জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসির কোনো বিকল্প নেই। কিন্তু যাঁদের অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড নেই, তাঁরা প্রায়ই ব্যবসার হিসাব-নিকাশ বুঝতে এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন।

এই বাস্তব সমস্যা সমাধানে দেশের শীর্ষস্থানীয় বিজনেস স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চালু করেছে একটি বিশেষ সার্টিফিকেট কোর্স। কোর্সটির শিরোনাম ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস’ বা সংক্ষেপে এএফএনএ।

পরিবর্তনশীল অর্থনৈতিক ও ব্যবসায়িক গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে ম্যানেজারদের ব্যবস্থাপনা দক্ষতা আরও শাণিত করতেই আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এই ছয় সপ্তাহের কোর্স ডিজাইন করা হয়েছে।কেন প্রয়োজনযাঁদের হিসাববিজ্ঞানে সামান্য বা কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, অথচ ব্যবসায়িক লেনদেন রেকর্ড, সারাংশ ও করপোরেট সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো বোঝা জরুরি, মূলত তাঁদের জন্যই এই কোর্স সাজানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর