advertisement
advertisement

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ
ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় জলসীমায় মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধির মধ্যে গত ৩০ আগস্ট পানামা সিটির বন্দরে নোঙর করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস স্যাম্পসন’

advertisement

ক্যারিবীয় সাগরে একটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। গত শনিবার তারা এই হামলা চালায়। নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নৌযানটি যে সরাসরি মাদক পাচারে যুক্ত ছিল, সে ব্যাপারে তাদের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল।ট্রাম্প প্রশাসন যাদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধেই মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে।

গত বছর থেকে শুরু হওয়া সেই ধারাবাহিক অভিযানেরই সর্বশেষ নজির এই হামলা।মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, শনিবারের এই ঘোষণার ঠিক ১০ দিন আগেও তারা ক্যারিবীয় অঞ্চলে আরেকটি হামলা চালিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর