কামরাঙা কাঁচা, পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। টক স্বাদের এই ফলে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপকারী নানা উপাদান রয়েছে
কাঁচা আম বা বাতাবি লেবুতে সামান্য লবণ দিয়ে খেলে বেশ মিষ্টি লাগে কেন, তা হঠাৎ ভাবলে একটু অদ্ভুত মনে হতে পারে। তবু আমরা অনেকে ফলে লবণ দিয়ে খাই ও বলি যে এতে ফলটি আরও মিষ্টি লাগছে। কিন্তু লবণ ঠিক কীভাবে মিষ্টির অনুভূতি বাড়িয়ে দেয়?এই প্রক্রিয়া বুঝতে হলে আমাদের জিভের গঠন ভালোভাবে দেখতে হবে। জিভে ছোট ছোট ‘টেস্ট-বাড’ বা স্বাদকোরক থাকে। এগুলোতে স্বাদ গ্রহণ করার বিশেষ কোষ রয়েছে। যাকে রিসেপ্টর বলা হয়।
খাবারের অণু যখন এসব রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, তখন জিভ থেকে মস্তিষ্কে সংকেত যায়। আর এভাবেই আমরা মিষ্টি, নোনতা, টক, তেতো কিংবা উমামি স্বাদ বুঝতে পারি।সাধারণত নির্দিষ্ট স্বাদের জন্য আলাদা আলাদা রিসেপ্টর থাকে। তবে মিষ্টি স্বাদের ক্ষেত্রটি বিজ্ঞানীরা যেমন সহজ ভেবেছিলেন, এটি কিন্তু ততটা সহজ নয়।বিজ্ঞানীরা ইঁদুরের ওপর পরীক্ষা করতে গিয়ে তাদের প্রধান মিষ্টি রিসেপ্টর তৈরির জিন বাদ দিয়ে দেন।
তারা ভেবেছিলেন ইঁদুর আর মিষ্টির স্বাদ পাবে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।