গরম ভাতের সঙ্গে কাঁচা মরিচ, ঝাল ভর্তা কিংবা ঝাল তড়কারি। ঝাল খাবার অনেকের কাছেই শুধু খাবার নয়, বরং এক ধরনের আনন্দ। জিভে আগুন লাগার মতো অনুভূতি, চোখে পানি, নাক দিয়ে পানি পড়া, ঘাম আর তারপরও আরেক কামড় নেওয়ার অদ্ভুত ইচ্ছা। প্রশ্ন হলো, এই ঝালের অনুভূতি আসলে কোথা থেকে আসে?ঝাল খেলে কি শরীর ভেতরে আসলেই কোন ক্ষতি হয়? মরিচের ঝালের জন্য দায়ী প্রধান উপাদান হলো ক্যাপসাইসিন।
এই উপাদান শরীরের তাপ ও ব্যথা অনুভবকারী নির্দিষ্ট স্নায়ুগ্রাহকের সঙ্গে যুক্ত হয়। ফলে মস্তিষ্ক এমন একটি সংকেত পায়, যেন শরীরের ওই জায়গায় অতিরিক্ত তাপ বা জ্বালাপোড়া তৈরি হয়েছে। ঝাল খাওয়ার পর যে ‘আগুন’ অনুভূত হয়, সেটি বাস্তব আগুনে পোড়ার মতো নয়। ক্যাপসাইসিন মূলত শরীরের ব্যথা ও তাপ অনুভবের ব্যবস্থাকে সক্রিয় করে। তাই ব্যথাটা সত্যি, অস্বস্তিটাও সত্যি, কিন্তু সেখানে আগুনে পুড়ে যাওয়ার মতো তাপজনিত ক্ষত তৈরি হওয়া জরুরি নয়।
এই কারণেই ঝাল মরিচ খাওয়ার পর অনেকের ঘাম হয়, নাক দিয়ে পানি পড়ে, হৃদস্পন্দন কিছুটা বেড়ে যেতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।