advertisement
advertisement

কমনওয়েলথ বৃত্তি, ছয় বিষয়ে মাস্টার্স ও পিএইচডিতে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ
কমনওয়েলথ বৃত্তি, ছয় বিষয়ে মাস্টার্স ও পিএইচডিতে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

advertisement

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য কমনওয়েলথ বৃত্তিতে আবেদন চলছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বর/অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি করার জন্য এ বৃত্তিতে আবেদন করা যাবে।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, কমনওয়েলথ বৃত্তির আওতায় এক বছরের পড়ানো মাস্টার্স কোর্স এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ রয়েছে।যে ছয় বিষয়ে আবেদন—মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য ছয়টি বিষয়ের আওতায় আবেদন করা যাবে।

বিষয়গুলো হলো——উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি—জনস্বাস্থ্যব্যবস্থা ও সক্ষমতা উন্নয়ন—উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন—শান্তি, নিরাপত্তা ও সুশাসন জোরদার করা—সংকট মোকাবিলায় সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করা—প্রবেশাধিকার, অন্তর্ভুক্তি ও সুযোগআবেদনকারীকে এসব বিষয়ের মধ্য থেকে নিজের পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয় নির্বাচন করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর