রাজহাঁসটির বয়স দুই যুগের বেশি বলে দাবি করা হচ্ছে। এটি একটি পরিবারের আয়ের অন্যতম ভরসা। শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রসাদপাড়া গ্রামে
পরিবারটির দাবি রাজহাঁসটির বয়স ২৪ বছর তিন মাস। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হলেও হাঁসটি শুধু টিকে থাকেনি, বছরের পর বছর ডিম আর বাচ্চা দিয়ে যাচ্ছে। একটি পরিবারের আয়ের বড় ভরসা হয়ে আছে। এলাকায় ‘বুড়ি হাঁস’ নামে পরিচিতি পেয়েছে রাজহাঁসটি। ওই রাজহাঁসের মালিকের নাম রবিউল ইসলাম (৫৪)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রসাদপাড়া গ্রামে। বাড়িতে এখন রবিউলের তিনটি হাঁস রয়েছে।
এর মধ্যে একটি হাঁসের বয়স ২৪ বছর ৩ মাস বলে তিনি দাবি করেন।জালাল উদ্দিন সরদার, অধ্যাপক, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সাধারণত আমাদের আবহাওয়ার একটি রাজহাঁসের গড় আয়ু ১০ থেকে ১২ বছর হয়ে থাকে। এদের উর্বর প্রজননক্ষমতা পাঁচ থেকে ছয় বছর হয়ে থাকে। তারপর আস্তে আস্তে ডিমের পরিমাণ কমে যেতে থাকে। যদি এই হাঁসের বয়স ২৪ বছর হয়ে থাকে, এর ভেতরে কোনোভাবে অন্যকোনো জিন রয়েছে।
এই হাঁসটি নিয়ে গবেষণা হতে পারে।রাজহাঁসটি দেখিয়ে রবিউল বলেন, প্রথমে তাঁর বাসায় ৯টি হাঁস ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।