শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনার
টেলিভিশন নাটকের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনার। তিনজনেরই রয়েছে মঞ্চের অভিজ্ঞতা। পরে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজেদের জায়গা করে নিয়েছেন তাঁরা। আলাদাভাবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম একই সিনেমায় দেখা যাবে এই তিন অভিনয়শিল্পীকে। ছবিটির নাম ‘খলনায়ক’।
এরই মধ্যে কলকাতায় ছবিটির প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে।শহীদুজ্জামান সেলিম‘খলনায়ক' বানাচ্ছেন ছোটপর্দার পরিচিত নির্মাতা ভিকি জাহেদ। নাটক ও ওটিটিতে কাজ করে নিজের আলাদা একটা স্টাইল তৈরি করেছেন তিনি। এই নির্মাতার এটি প্রথম চলচ্চিত্র। তবে সিনেমাটি নিয়ে শুরু থেকেই বেশ গোপনীয়তা বজায় রাখছেন তিনি। এমন কী ছবির কাজ শুরু হওয়ার আগে যেমন কিছু বলতে চাননি, শুটিং চলার সময়ও সিনেমাটি নিয়ে কথা বলতে রাজি হননি।
এমনকি তিনি যে চলচ্চিত্র নির্মাণ করছেন, সেটিও সরাসরি স্বীকার করেননি।চঞ্চল চৌধুরীপরিচালকের এই নীরবতার মধ্যেই কলকাতায় ‘খলনায়ক’-এর প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।