মুখবন্ধগোলাপি বাসে পারভিন আপার প্রথম দিনের যাত্রার গল্পটি প্রথম শুনেছিলাম তাঁর মুখেই। অফিসে যাওয়ার পথে কী দেখলেন, বাসের নারী চালককে ঘিরে যাত্রীদের কৌতূহল, বালতি-মগ হাতে এক সহযাত্রী, আর ঢাকার রাজপথে গোলাপি বাসের সেই বিচিত্র অভিজ্ঞতা, সবই তিনি বেশ রসিয়ে বলেছিলেন।
তাঁর সেই অভিজ্ঞতার সঙ্গে কল্পনার খানিকটা রং মিশিয়ে, ঢাকার চিরচেনা নাগরিক জীবন ও আমাদের সামাজিক মানসিকতাকে একটু হাসির আয়নায় দেখার চেষ্টা করেছি।পারভিন আপার অভিজ্ঞতাটুকু ছিল সত্যি; বাকিটুকু রম্যের স্বাধীনতা। পাঠক যা সত্যি মনে করবেন, তার দায় পারভিন আপার নয়!সেদিন সকাল থেকেই ঢাকার আকাশে একটা অদ্ভুত ভাব। বৃষ্টি নেই, রোদ নেই, যানজট আছে। অর্থাৎ ঢাকা তার স্বাভাবিক মেজাজেই আছে। কিন্তু আমাদের পাড়ায় অস্বাভাবিক উত্তেজনা।
কারণ, সেদিন প্রথমবারের মতো গোলাপি বাস আমাদের রাস্তা দিয়ে চলবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।