১৯৮০ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ইরান–ইরাক যুদ্ধ আট বছর স্থায়ী হয়েছিল
বিপ্লবোত্তর একটি দেশ সবে নিজেদের গুছিয়ে নিতে চেষ্টা করছে। চারদিকে বিশৃঙ্খলা ও অবিশ্বাস। মানুষে মানুষে বিভেদ ও অর্থনীতির বেহাল দশা। ঠিক এমন সময়ে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান দেশটির এ দুর্বলতার সুযোগ নিয়ে নিজের প্রভাব বিস্তার করতে হামলা করে বসেন। সূচনা হলো ইরান–ইরাক যুদ্ধের। প্রায় আট বছর ধরে এই যুদ্ধ চলে। পাঁচ লাখের বেশি মানুষ নিহত হন।
রক্তক্ষয়ী এই যুদ্ধের আদ্যোপান্ত নিয়ে আজকের ফিরে দেখা।১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর, সকাল গড়িয়ে দুপুর—ইরাকের প্রায় ১৯২টি যুদ্ধবিমান ইরানের আকাশ ‘ছেয়ে ফেলেছে’। শুরু হলো তীব্র বিমান হামলা।ইরানের কাছে এই হামলা ছিল অপ্রত্যাশিত। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ঠিক এটাই করতে চেয়েছিলেন।
তিনি অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষের কোমর ভেঙে দিতে চেয়েছিলেন, যেন তাঁর পদাতিক বাহিনী যখন সীমান্ত পেরিয়ে প্রতিবেশীর ভূখণ্ডে প্রবেশ করবে, তখন কোনো প্রতিরোধের সামনে পড়তে না হয়।কিন্তু সাদ্দাম হোসেন যেমনটা হিসাব কষেছিলেন, বাস্তবে যুদ্ধ সে পথে এগোয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।