তাঁবুর তৈরি শ্রেণিকক্ষে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনের ক্লাসে অংশ নিচ্ছে ফিলিস্তিনের শিশুরা। গত শনিবার খান ইউনিসে
প্রায় তিন বছর পর গত শনিবার থেকে প্রথমবারের মতো শ্রেণিকক্ষে ফিরেছে গাজার লাখ লাখ শিশু। বিধ্বস্ত বা অস্থায়ী ভবন কিংবা তাঁবুর নিচে তাদের পড়াশোনা শুরু হয়েছে। তবে অধিকাংশ পরিবারের জন্য ইউনিফর্ম, খাতা ও কলম কেনার সামর্থ্য নেই।জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, যুদ্ধে গাজার ৯৮ শতাংশ বিদ্যালয়ই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে গাজার শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৬ লাখ ৬০ হাজার শিক্ষার্থী সশরীর শিক্ষা গ্রহণ এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে।খান ইউনিসের শিক্ষা পরিচালক ইব্রাহিম রমাদানের দেওয়া তথ্যমতে, গাজায় রক্তক্ষয়ী সংঘাতে প্রায় ২২ হাজার শিক্ষার্থী এবং ৫৩২ জন শিক্ষকসহ ৭৭০ জনের বেশি শিক্ষা কর্মী নিহত হয়েছেন।
এরপরও বিদ্যালয়গুলো আবার চালু হওয়া গাজার জন্য এক আশার মাইলফলক।খান ইউনিসের মুয়ায়াদ আবু মুস্তফা নামের এক শিক্ষার্থী বলে, ‘শেষবার স্কুলে গিয়েছিলাম তিন বছর আগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।