ছবি: এআই দিয়ে তৈরি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণার কাজ আরও দ্রুত করার উদ্যোগ নিয়েছে অ্যানথ্রপিক। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় গোপনে নিজস্ব বায়োলজ্যিকাল ল্যাব বা গবেষণাগার তৈরি করছে প্রতিষ্ঠানটি। নতুন এ গবেষণাগারে এরই মধ্যে নিজেদের তৈরি ক্লড এআই মডেলকে জীববিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার প্রশিক্ষণ দিচ্ছে অ্যানথ্রপিক।
নতুন এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণার কিছু অংশ এআই মডেলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করার সম্ভাবনা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি।গবেষণাগারে ক্লড এআই মূলত পরীক্ষার নকশা উন্নয়নে সাহায্য করবে। এরপর রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র সে পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা করবে। পরীক্ষার ফলাফল আবার পরবর্তী গবেষণার পরিকল্পনা ও নকশা উন্নয়নে ব্যবহার করা হবে। এভাবে গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা হবে।
অ্যানথ্রপিকের লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস জানিয়েছেন, প্রতিষ্ঠানটির একটি ‘ওয়েট ল্যাব’ রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।