এইচএসসি পাস করেই এখন চাকরিতে ঢোকা যাচ্ছে। আর সুযোগগুলো শুধু আগের মতো নির্দিষ্ট পদ—অফিস সহকারী বা কম্পিউটার অপারেটরের মতো পদে সীমাবদ্ধ নেই; চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রকাশিত সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এক নতুন চিত্র পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিগুলোতে সেলস, ডাটা এন্ট্রি, সাধারণ প্রশাসন, হিসাব রক্ষণাবেক্ষণ, ফিল্ড ওয়ার্ক, প্রজেক্ট সাপোর্ট এবং বিভিন্ন কারিগরি কাজের জন্য এইচএসসি পাস প্রার্থীদের বড় ধরনের সুযোগ রাখা হয়েছে।বেসরকারি খাতে শীর্ষে রয়েছে সেলস ও বিপণনের চাকরিসাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, বেসরকারি খাতের বড় অংশজুড়েই রয়েছে পণ্য বিক্রয় ও বিপণনসংক্রান্ত চাকরি।
সেপ্টেম্বরের অন্যতম বড় নিয়োগ এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের পক্ষ থেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।