advertisement
advertisement

লিম্ফ্যাটিক ওয়াকিং কি সত্যিই শরীরের ‘টক্সিন’ বের করে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ণ
লিম্ফ্যাটিক ওয়াকিং কি সত্যিই শরীরের ‘টক্সিন’ বের করে?

advertisement

শরীর ফিট রাখতে হাঁটা, দৌড়ানো কিংবা ওয়েট ট্রেনিংয়ের কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি। এখন ওয়েলনেস দুনিয়ায় আলোচনায় এসেছে শরীরের আরও একটি অপেক্ষাকৃত অপ্রচলিত ব্যবস্থা, লিম্ফ্যাটিক সিস্টেম। সামাজিক যোগাযোগমাধ্যমে লিম্ফ্যাটিক ওয়াকিং, ভাইব্রেশন প্লেট, কমপ্রেশন বুট, কমপ্রেশন সকস কিংবা লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ নিয়ে নানা ধরনের কনটেন্ট দেখা যাচ্ছে।

কোথাও বলা হচ্ছে এগুলো শরীরের ফোলা ভাব কমাতে পারে, কোথাও দাবি করা হচ্ছে শরীর থেকে ‘টক্সিন’ বের করে দিতে পারে, আবার কোথাও বলা হচ্ছে লিম্ফের প্রবাহ বাড়িয়ে শরীরকে আরও সুস্থ রাখতে সাহায্য করে। এসব দাবির মধ্যে কোনটির পেছনে বৈজ্ঞানিক ভিত্তি আছে, আর কোনটি মূলত ওয়েলনেস ট্রেন্ড? আগে জানা দরকার, লিম্ফ্যাটিক সিস্টেম আসলে কীভাবে কাজ করে।

শরীরের ভেতরের অদৃশ্য পরিবহনব্যবস্থালিম্ফ্যাটিক সিস্টেম হলো শরীরের একটি জটিল নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে লিম্ফ্যাটিক নালি, লিম্ফ নোড এবং বিভিন্ন লিম্ফ্যাটিক অঙ্গ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর