advertisement
advertisement

দিনাজপুরের বিরামপুরে ১৭ অক্টোবর জব ফেয়ার, আসবে নামীদামি কোম্পানি: সমাজকল্যাণমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
দিনাজপুরের বিরামপুরে ১৭ অক্টোবর জব ফেয়ার, আসবে নামীদামি কোম্পানি: সমাজকল্যাণমন্ত্রী

‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’–এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জব ফেয়ারের কথা জানান। বড়মাঠ, পৌরশহর, বিরামপুর, দিনাজপুর, ২ অক্টোবর ২০২৬

advertisement

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘১৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমরা একটা প্রথমবারের মতো ডিফারেন্ট টাইপের একটা জব ফেয়ার করব। জব ফেয়ার মানে কাজ, মানে চাকরি কীভাবে খুঁজতে হয়, চাকরি কীভাবে পাওয়া যায়।

বাংলাদেশের বিভিন্ন নামীদামি কোম্পানি এখানে আসবে।’গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় দিনাজপুর বিরামপুর পৌরশহরের বড়মাঠে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’–এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুটবল টুর্নামেন্ট উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস রহমান।সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সমাজকল্যাণমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের চার ইউএনএকে (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের বিরামপুরের ইউএনওর সভাপতিত্বে প্রথম একটি মিটিং করেছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর