অলংকরণ: মাসুক হেলাল
তোমাকে আর ধরতে পারছি না...। তোমার হাতটা, পা-টা ধরতে পারছি না। তোমার মুখটা ছুঁয়ে বলতে পারছি না—‘মা, আমরা আছি।’শুধু তোমার কবরের মাটির ওপর হাত রেখে বসে আছি। মনে হচ্ছে, এই মাটির ঠিক নিচেই তো আমাদের মা... আমাদের সেই মানুষটা, যাঁকে এত দিন ধরে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতিটি মুহূর্ত লড়েছি।মা, তুমি কি বুঝতে পারছ, আমরা তোমার পাশেই আছি? তুমি কি আমাদের কান্না অনুভব করতে পারছ?
তুমি কি জানো, আমরা তোমাকে ছেড়ে যেতে পারছি না?আল্লাহ মানুষকে এত মায়া দিয়ে কেন পৃথিবীতে পাঠান, মা? কেন এত ভালোবাসা দেন, যদি একদিন সেই মানুষটাকেই এভাবে মাটির নিচে রেখে আসতে হয়?এই কষ্টটা যে কতটা কলিজা ছিঁড়ে দেয়, মা—আমি কোনো দিন ভাবিনি।তোমার জন্য আমরা এখন আর কিছু করতে পারছি না। শুধু দোয়া করতে পারছি।মা, তুমি তো গাছ খুব ভালোবাসতে। আজ তোমার পাশে একটা টগর ফুল। তোমার মাথার ওপরে গাছের ছায়া।
আর চারপাশে আরও কত গাছ, যেন তোমাকে ছায়া দিয়ে রেখেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।