advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবদনের সময় বৃদ্ধি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবদনের সময় বৃদ্ধি

আগামী বছরের (২০২৭) সেপ্টেম্বরে শুরু হবে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম

advertisement

আমেরিকার ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে’ আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগের সময় অনুযায়ী ৩ অক্টোবর ২০২৬ ছিল আবেদনের শেষ সময়। এখন ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ আছে।এক শিক্ষাবর্ষ মেয়াদে গবেষণা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষে শিক্ষকতার জন্য এ অনুদান দেওয়া হবে।

অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার জন্য এ অনুদান দেওয়া হবে। এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও।গত ৫২ বছরে দুই শতাধিক বাংলাদেশি এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

ফুলব্রাইট ভিজিটিং স্কলার সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর