advertisement
advertisement

বরফ গলে নদীর পানিতে দূষণ বাড়ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বরফ গলে নদীর পানিতে দূষণ বাড়ছে

যুক্তরাষ্ট্রের আলাস্কার নদীর পানিতে কমলা রঙের মরিচার আস্তরণ

advertisement

জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার পরিমাণ দিন দিন তীব্র আকার ধারণ করছে। এর প্রভাবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আলাস্কার বরফাবৃত ব্রুকস রেঞ্জ পাহাড়ি এলাকার নদীগুলোর পানিতে অদ্ভুত কমলা রঙের মরিচার আস্তরণ দেখা যাচ্ছে।

এজিইউ অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, বরফ গলে যাওয়ার কারণে নদীর পানিতে স্বাভাবিকের চেয়ে ৭০ গুণ বেশি ধাতু ও বিষাক্ত পদার্থ মিশে যাচ্ছে।আলাস্কার ন্যাশনাল পার্ক সার্ভিসের কর্মকর্তা জন ও’ডোনেল জানিয়েছেন, প্রথম ২০১৮ সালে এই অদ্ভুত কমলা রঙের স্রোত দেখা যায়। পরে হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় গিয়ে পানির নমুনা সংগ্রহ করা হয়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ডেভিসের গবেষক টেলর ইভিঞ্জারের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় জানা গেছে, নদীর পানির দূষণের পেছনে পারমাফ্রস্ট বা চিরস্থায়ীভাবে বরফ গলে যাওয়ার ভূমিকা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর