দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় বাসের ভেতরে মিয়ানমারের নাগরিকেরা। মালয়েশিয়ার লুমুত। ২৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া থেকে মিয়ানমারের প্রায় ১০ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই প্রক্রিয়া চলছে গত জানুয়ারি থেকে, ১০ মাস ধরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ২০২১ সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা। এরপর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।
এর জেরে মিয়ানমারের হাজার হাজার নাগরিক পালিয়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নেন।মিয়ানমারের বহু রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন মালয়েশিয়ায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার শরণার্থী বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন।এসব শরণার্থীর উপস্থিতি নিয়ে মালয়েশিয়ার অসন্তোষ দিন দিন বাড়ছে। দেশটির বক্তব্য, এসব শরণার্থীকে আশ্রয় দেওয়া এখন আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার ঝুঁকিও দেখা দিচ্ছে।
এমন পরিস্থিতিতে এ বছরের জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিয়ানমারে শরণার্থী ও অভিবাসী প্রত্যাবাসনের ঘোষণা দেন।ফেরত পাঠানো এসব মানুষের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।