advertisement
advertisement

মেসির বিদায় বেলায় আপ্লুত নেইমার, ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা সম্মানের’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
মেসির বিদায় বেলায় আপ্লুত নেইমার, ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা সম্মানের’

মেসির খুব কাছের বন্ধু নেইমার

advertisement

লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের বিদায় ঘিরে যেন পুরো ফুটবল দুনিয়াই আবেগে ভাসছে। সতীর্থ, সাবেক সতীর্থ, প্রতিপক্ষ, ভক্ত, ফুটবল কিংবদন্তি, সবাই কোনো না কোনোভাবে জানাচ্ছেন মেসিকে শ্রদ্ধা ও ভালোবাসা। সেই তালিকায় এবার যোগ হলো নেইমারের নাম।মেসির খুব কাছের বন্ধু নেইমার। বার্সেলোনা ও পিএসজিতে দুজন ছিলেন সতীর্থ। শুরু থেকেই গড়ে উঠেছিল বন্ধুত্বও।

মেসির বিদায়ী ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাই আবেগঘন এক বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।মেসি–সভ্যতার অবসান‘যাঁরা ফুটবল ভালোবাসেন, তাঁরা এত বছর ধরে তোমাকে উপভোগ করার সুযোগ পেয়েছেন...’ লিখে শুরু করেছেন নেইমার। সঙ্গে দিয়েছেন মেসির সঙ্গে তাঁর বেশ কিছু ছবি। এর মধ্যে আছে ২০২১ কোপা আমেরিকার ফাইনালের ছবিও। মারাকানায় সেবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

মেসিও পেয়েছিলেন জাতীয় দলের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ।পিএসজিতে যখন একসঙ্গে খেলতেন মেসি ও নেইমার আজ বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর