advertisement
advertisement

তরুণদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বাড়ছে, কারণ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ণ
তরুণদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বাড়ছে, কারণ কী

বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যেই ক্যানসারের হার বাড়ছে

advertisement

তরুণদের মধ্যে ক্যানসারে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড নামের একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের ক্যানসার–সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে।গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যেই ক্যানসারের হার বাড়ছে। তবে অল্প বয়সে এই বৃদ্ধির হার বেশি।

যেমন যুক্তরাজ্যে অল্প বয়সে সাত ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যেভাবে বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে পাঁচ ধরনের এবং নেদারল্যান্ডসে চার ধরনের ক্যানসারের ক্ষেত্রে একই চিত্র দেখা গেছে।ক্যানসার হলে কী করবেন, কোথায় যাবেনগবেষণায় দেখা যায়, ২০০১ সালে যুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার ছিল প্রতি এক লাখে একজন। ২০২৩ সালে তা বেড়ে লাখে ৩ দশমিক ৬ জন হয়েছে।

একই সময়ে অন্ত্রের ক্যানসারের হার ৩ দশমিক ৯ জন থেকে বেড়ে ৮ দশমিক ৪ জন হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর