‘বাস তেরা সাথ হো’ ধারাবাহিকে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ
নায়ক মানেই শক্ত, কর্তৃত্বপরায়ণ পুরুষ—পাকিস্তানি ধারাবাহিকে এমন চরিত্রের দেখা মেলে নিয়মিত। তবে আনাস ছিল ব্যতিক্রম। স্ত্রীকে ভালোবাসে, তার পোশাক ইস্ত্রি করে, নাশতা বানিয়ে দেয়। স্ত্রীর স্বপ্ন ও সিদ্ধান্তকেও সমান গুরুত্ব দেয়। এই আনাসই এবার বিদায় নিল দর্শকদের কাছ থেকে।সম্প্রতি শেষ হয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘বাস তেরা সাথ হো’। এআরওয়াই ডিজিটালের এই ধারাবাহিকে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ।
তাঁর বিপরীতে ছিলেন সানা জাভেদ। ধারাবাহিক শেষ হওয়ার পর আনাসকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ফারহান।‘বাস তেরা সাথ হো’ ধারাবাহিকে আনাস চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদসোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অভিনেতা লিখেছেন, ‘আজ আমি আনাসকে বিদায় জানাচ্ছি। কোনোভাবে এই বিদায়টা আমার প্রত্যাশার চেয়েও বেশি ভারী লাগছে।’আনাসের জীবন শুরু থেকেই কঠিন।
অসহায় এই তরুণ নিয়মিত মানসিক, মৌখিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন চাচা, চাচি ও তাঁদের দুই সন্তানের কাছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।